দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে লংমার্চ করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলাদিনের চেরাগ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ ও পানি—সব চলে আসবে, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই। এই লংমার্চে তারা যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, সেটিও অপচয়।
আব্দুস সালাম বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। সরকার মাত্র ছয় মাসেই রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। এজন্য বিরোধী দলের এ সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন।
এমএস/